টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

ইসলামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের উদ্যোগে স্থানীয় আইড়মারী নতুন বাজারে ওই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।

দোয়া মাহফিলের আলোচনা সভার উদ্বোধন করেন ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শাহানুর রহমান পলাশ এবং প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক সামিউল হক রাজু।

উপজেলা যুবদলের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছামিদুল ইসলাম ছানির সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য আজিজুর রহমান, চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বুলবুল, সদস্য লুৎফর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তারা, নূর ইসলাম, জামিল মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুব নেতা আল-আমিন আকন্দ, সোহেল রানা, সোহেল রানা ইরান, আনিসুর রহমান, হেলাল মন্ডল, জহুরুল ইসলাম, মাসুদ রানা, সেলিম মিয়া, সুলতান ব্যাপারী, সাদা মিয়া, বাহাদুর মন্ডল এবং এমদাদুল হক। 

ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Tag
আরও খবর