নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু মানসিক যন্ত্রণার করুণ সমাপ্তি: যশোরে বিষপানে যুবকের মৃত্যু কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে ৬ বছর বয়সী শিশুর মৃত‌্যু উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ববিতে শহীদ হাদি স্মারক আন্তঃবিভাগ বিতর্ক উৎসব শুরু ৩০ জানুয়ারি হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্রকে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা সেরা চৌমুহনী ডিগ্রি মাদ্রাসা সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনিতে মৎস্য ঘেরে ডাকাতি থানায় এজাহার দাখিল কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অভিযান, অস্ত্র সহ সন্ত্রাসী রিপাত গ্রেফতার। লোহাগাড়ায় পাহাড় ও টপসয়েল কাটা থামবে কবে? ধ্বংসের মুখে ফসলি জমি, হুমকিতে কৃষি ও পরিবেশ। অটো রাইস মিল বন্ধের দাবিতে মাহমুদপুরে আন্দোলন আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিনি — বিএনপি প্রার্থী আব্দুল বারী শিবচরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামীর স্বীকারোক্তি ঘিরে রহস্য গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা জমির মালিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ঝিনাইগাতীতে গণভোট বিষয়ে লিফলেট বিতরণ করেন এসিল্যান্ড

কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই স্লোগান নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুকুল হোসেন।


স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য নিয়ে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তনিমা জামান তন্বী।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ লুৎফর রহমান। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম আজম প্রমুখ। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।


এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো হয়। এরপরে উপজেলা পরিষদ চত্বরে একটি বণার্ঢ্য মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।


আরও খবর