ববিতে শহীদ হাদি স্মারক আন্তঃবিভাগ বিতর্ক উৎসব শুরু ৩০ জানুয়ারি হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্রকে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা সেরা চৌমুহনী ডিগ্রি মাদ্রাসা সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনিতে মৎস্য ঘেরে ডাকাতি থানায় এজাহার দাখিল কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অভিযান, অস্ত্র সহ সন্ত্রাসী রিপাত গ্রেফতার। লোহাগাড়ায় পাহাড় ও টপসয়েল কাটা থামবে কবে? ধ্বংসের মুখে ফসলি জমি, হুমকিতে কৃষি ও পরিবেশ। অটো রাইস মিল বন্ধের দাবিতে মাহমুদপুরে আন্দোলন আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিনি — বিএনপি প্রার্থী আব্দুল বারী শিবচরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামীর স্বীকারোক্তি ঘিরে রহস্য গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা জমির মালিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ঝিনাইগাতীতে গণভোট বিষয়ে লিফলেট বিতরণ করেন এসিল্যান্ড ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ, চরম যানজট ববিতে ১ম বর্ষের নবীন বরণে সকল বর্ষের পরীক্ষা স্থগিত; ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‎মোংলায় বন্দর শ্রমিকদের মজুরি ২৬ শতাংশ বৃদ্ধি ‎১৮ দফা দাবি নিষ্পত্তি ‎মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান




সাতক্ষীরার কালিগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ‘শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। নারী অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।


"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, জেন্ডারভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করি”—এ প্রতিপাদ্য সামনে রেখে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে এবং উপজেলা দেয়াকিশোর-কিশোরী ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম আকরাম হোসেন, প্রেসক্লাব কালিগঞ্জের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ পাইলট গার্লস স্কুলের সহকারী শিক্ষিকা কনিকা সরকার, মানবাধিকার উন্নয়ন কমিশনের সভাপতি শেখ ওহিদুর রহমান ছোট, জলবায়ু কর্মী ও রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ।


বক্তারা বলেন, বেগম রোকেয়ার চিন্তা ও আন্দোলন বাংলাদেশে নারী জাগরণের ভিত্তি তৈরি করেছে। আজকের নারীকে স্বাবলম্বী, আত্মবিশ্বাসী ও নিরাপদ সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। “আমিই রোকেয়া”—এই শ্লোগানকে নারীর আত্মমর্যাদা ও অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরেন বক্তারা।


শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা ২০২৫ পেলেন যারা:

অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী:

লক্ষ্মী রানী বিশ্বাস, স্ত্রী—তুষার বিশ্বাস (বাথুয়াডাঙ্গা)।

শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মিঠু মিস্ত্রি, স্ত্রী—ব্রজন কুমার সরকার (থালনা)।

সফল জননী নারী: জেবুনন্নেছা ওবায়দুর, স্ত্রী—ওবায়দুর রহমান (মহৎপুর)।

নারী নির্যাতন জয়ী অদম্য নারী: রঞ্জিতা আক্তার বেবি, কন্যা—মৃত ফটিক মোল্লা (কৃষ্ণনগর)।

সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী:

জাহানারা বেগম, স্ত্রী—রওশন আলী (বসন্তপুর)।


সম্মাননা প্রাপ্তদের হাতে অতিথিরা ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা উপহার তুলে দেন।


দিনব্যাপী আয়োজনে ছিল নারী উন্নয়ন বিষয়ক প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও সচেতনতামূলক কার্যক্রম। এতে সরকারি কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Tag
আরও খবর