তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

চট্টগ্রাম ১৫ আসনে বি এন পি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন কে ঘিরে সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ।

 মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি কর্তৃক নাজমুল মোস্তফা আমিনকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই এলাকায় বইছে নতুন ধরণের উচ্ছ্বাস। বিশেষ করে লোহাগাড়ায়।  দীর্ঘদিন পর দলের ভেতর থেকে একজন কর্মীবান্ধব, শান্ত–স্বভাবের, মাঠের রাজনীতিতে সক্রিয় একজন নেতাকে মনোনয়ন দেওয়ায় সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে এক ধরনের স্বস্তি ও প্রত্যাশার জোয়ার।


গত কয়েকদিন ধরে লোহাগাড়ার  বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে লোহাগাড়া সদরের বাজারগুলোতেও দেখা গেছে কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত আনন্দ। সমর্থকদের কেউ মোটরসাইকেল শোভাযাত্রা করে, কেউবা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করছেন।


স্থানীয় বাসিন্দা হোসেন আহমদ জানান “মানুষ এবার এমন একজনকে পেয়েছে যিনি এলাকা চেনেন, মানুষকে চেনেন। তাই উত্তেজনার চেয়ে আনন্দই বেশি।”


উপজেলার তরুণ ভোটাররাও নাজমুল মোস্তফা আমিনকে “পরিবর্তনের প্রতীক” হিসেবে দেখছেন। তাদের দাবি—এমন একজন প্রার্থী দরকার ছিল যিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থান নিয়ে বাস্তবধর্মী কাজ করতে পারবেন।


বিএনপি সমর্থিত স্থানীয় এক ব্যবসায়ী বলেন,

“রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তি খুব প্রয়োজন। নাজমুল ভাই সেই মানদণ্ডে মানানসই। তাই সবাই খুশি।”


মনোনয়ন ঘোষণার পর থেকেই বিভিন্ন গ্রামের মানুষের ঘরে ঘরে চলছে আলোচনা—এই আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে কিনা, সেটিও এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।


রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন, নাজমুল মোস্তফা আমিন যদি এই জনপ্রিয়তাকে ধরে রাখতে পারেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করতে পারেন, তাহলে আসন্ন নির্বাচনে তিনি একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।


এলাকার সাধারণ মানুষের ভাষায়—

“অনেকদিন পর মনে হলো আমাদেরও একজন যোগ্য প্রার্থী এসেছে। তাই আনন্দটাই বেশি।” উল্লেখ্য যে, তিনি লোহাগাড়া উপজেলার সুখছড়ি এলাকার সন্তান। 


আরও খবর