‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

জয়পুরহাটে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইন (সদর-পাঁচবিবি) প্রতিনিধি মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য নুরবানুকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত নুরবানু আয়মারসুলপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য।

জানা গেছে, কয়েকমাস আগে এনটিভি অনলাইনে “মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার” শিরোনামের একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মনোয়ার। এরপর থেকে নুরবানু ও আরেক ইউপি সদস্য আনোয়ার হোসেন তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিক মনোয়ার আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে সংবাদ সংগ্রহের কাজে গেলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান নুরবানু ও আনোয়ার। এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন। এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানান। পরে রাতে মামলা দায়ের হলে সেই রাতেই বাড়ি থেকে নুরবানুকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন জানান, ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই মেম্বার মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।

হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমার উপর যে হামলা চালানো হয়েছে, তা গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর