ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

লাখাইয়ে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন এর স্মরণ সভা।

লাখাইয়ে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন এর স্মরণ সভা। লাখাইয়ে সদ্য প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৩ ডিসেম্বর) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে লাখাই প্রেসক্লাবের আয়োজনে আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিল প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আল আমিন ইসলাম অনিক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা তাফাজ্জুল হক ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রেসক্লাব এর সহসভাপতি আশীষ দাশগুপ্ত। প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর বর্নাঢ্য দীর্ঘ জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, নুরুল ইসলাম, প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর একমাত্র পুত্র, হবিগঞ্জ মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাক্তার জিএম মঈন উদ্দিন সাঁকো, একমাত্র কন্যা,শিক্ষানবীস আইন জীবি ফারহানা বিনতে সালেহ সুমী,সিংহগ্রাম এর বিশিষ্ট মুরুব্বি আবদুল আওয়াল তালুকদার, প্রয়াতের চাচা মোঃ গোলজার আলী,লাখাই প্রেসক্লাবের সহসভাপতি ও প্রয়াতের ভাতুষ্পুত্র মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি মাওলানা জালাল আহমেদ, আবদুল মতিন, উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, বিশিষ্ঠ মুরুব্বী ও প্রেসক্লাব সদস্য নোমান মোল্লা,উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি সুশীল চন্দ্র দাস,উপজেলা সাহিত্য পরিষদ এর সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন,, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, পারভেজ হাসান। সভায় আলোচকবৃন্দ বলেন প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ছিলেন বর্নাঢ্য জীবনের অধিকারী সফল ব্যক্তিত্ব।জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার সাক্ষর রেখে যান। তিনি ছিলেন নিবেদিত প্রান দেশপ্রেমিক সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,সফল ব্যাঙ্কার,আইন জীবি,মানবাধিকার সংগঠক,দানশীল ও মানবকল্যানে নিবেদিত প্রান ব্যক্তি। কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি।এলাকার উন্নয়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন এবং বিভিন্ন রাস্তা নির্মানে অবদান রেখেছেন। আলোচনা শেষে মিলাদ মাহফিলে প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম।
Tag
আরও খবর