দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে শ্যামনগর বিএনপির বিক্ষোভ মিছিল

ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে শ্যামনগর বিএনপির বিক্ষোভ মিছিল 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সন্ত্রাসীদের গুলিতে আহত করার প্রতিবাদে এবং চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পাঁচটায় উপজেলা সদরের বাবলাতলা মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হন।

 নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়নে বাধ্য হয়েছে। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছে। নির্বাচন কমিশন গত এগারো ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই জুমার নামাজের পর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে কাছ থেকে গুলি করে নির্মমভাবে আহত করা হয়।

এর আগে গত পাঁচ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপরও একই ধরনের হামলা চালানো হয়।

তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে একটি অশুভ শক্তির সঙ্গে আওয়ামী সন্ত্রাসী চক্র আঁতাত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যারা এ ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা,ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ছবি- ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে শ্যামনগর বিএনপির বিক্ষোভ মিছিল 



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ৯ মিনিট আগে