লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে রামগড়ে  বিএনপির বিক্ষোভ মিছিল 

এমদাদ খান রামগড় উপজেলা প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রামগড় উপজেলা বিএনপি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে রামগড় পৌর  এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী বাস স্টাণ্ড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন। রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন। রামগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ। আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন,  রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা প্রমূখ। 

সমাবেশে বক্তারা বলেন, ‘দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য দুষ্কৃতকারীরা নীলনকশা অনুযায়ী কাজ করছে। নির্বাচনকে বিঘ্নিত করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগের সময় গুলি করেন দুষ্কৃতকারীরা। এই দুটি ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য যে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষোভ মিছিল পরিচালনা করেছে মোহাম্মদ ইলিয়াছ হোসেন সাংগঠনিক সম্পাদক রামগড় পৌর বিএনপি।

Tag
আরও খবর