ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের সাথে বিএনপি প্রার্থী রুবেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে ঝিনাইগাতীকে আধুনিক একটি মডেল জনপদে পরিণত করতে ঝিনাইগাতী বণিক সমিতি ও অন্যান্য ব্যবসায়ী সমিতির সাথে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল মতবিনিময় করেন। ১৩ ডিসেম্বর শনিবার রাত ৯টায় ঝিনাইগাতী বাজার ধানহাটিতে বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জাহিদুল হক মনিরের সঞ্চালনায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার শুরুতে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য দোয়া পাঠ করা হয়। পরে প্রত্যেক ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আলাদা আলাদাভাবে নেতারা তাদের চলমান ব্যবসার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সকলেই একসাথে ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেলের পক্ষে নির্বাচনের মাঠে কাজ করে তাকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয় করতে ঐক্য মত হন। মাহমুদুল হক রুবেল বলেন, “আপনাদের সকল সমস্যা সমাধানে জন্য দায়িত্বের প্রয়োজন হয়, আমি কথা দিচ্ছি আগামী নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন যাতে আমার দল বিএনপি সরকার গঠনে সক্ষম হয়। ইনশাআল্লাহ কথা দিলাম আমি ঝিনাইগাতীর সার্বিক উন্নয়নে সকলের মতামতের ভিত্তিতে সকল সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের ভোটের আমানত আমি খেয়ানত করব না।” ঝিনাইগাতী ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন সার ব্যবসায়ী নজরুল ইসলাম প্রামাণিক, ধান ব্যবসায়ী লুৎফর রহমান, লাইব্রেরি ব্যবসায়ী আব্দুল আজিজ, কাঁচামাল ব্যবসায়ী বাদশা আলম ভুঁইয়া, ঔষধ ব্যবসায়ী ছামিউল হক ও গোলাম রব্বানী টিটুসহ অন্যান্য ব্যবসায়ীগণ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, সদস্য সচিব লুৎফর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ঝিনাইগাতী বাজারের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ প্রায় ১ হাজার ব্যবসায়ীগণ। মাহমুদুল হক রুবেল আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটি জনবান্ধব নির্বাচন করতে চাই। 

Tag
আরও খবর