দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগর স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

শ্যামনগর স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  রবিবার( ১৪ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  ঈশ্বরীপুর ইউপির ধূমঘাট এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে ও বরষা গাইনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বারসিকের শিক্ষা, সাংস্কৃতি,  বৈচিত্র্য  ও নগরের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। এ সময়ে আরো উপস্থিত ছিলেন নেপালের পারমাকালচারের প্রতিনিধিবৃন্দ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, মারুফ হোসেন ও পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ এবং ঈশ্বরীপুর ইউপির এগ্রোইকোলজি দল ও নারী সংগঠনের সদস্যবৃন্দ।

শুরুতে এই প্রতিনিধি বৃন্দ অল্পনা রানীর গবেষণাধীন ধানের প্লট  তার বাড়ির বিভিন্ন উদ্যোগ ও চর্চা পর্যবেক্ষণ  করেন।  কর্মশালায় স্থানীয়  ১৬৪ জাতের ধান, শিম ২৪,, ঝাল ১২, ডাঁটাশাক  ১০, লাউ ৫, অচাষকৃত ২৬, বেগুন ৫, ঝিঙা, তরুল, পুইশাক, উচ্ছে, পেপে সহ প্রায় ৪০০ প্রকারের  স্থানীয় বীজ প্রদর্শনী ও হাতে কলমে বীজ সংগ্রহ  সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানের অতিথি পারমাকালচারের প্রতিনিধি দিল মায়া গুরুং  বলেন, আমি ৩০ বছর ধরে নেপালের পাহাড়ী এলাকায় পিছিয়ে পড়া নারী ও জলবায়ু পরিবর্তনে টিকে থাকার বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছি। আমি আনন্দিত আজ আমার মত এগ্রোইকোলজি চর্চাকারী  নারীদের বিভিন্ন উদ্যোগ ও চর্চা পরিদর্শন করে এবং একে অন্যের সাথে মত ও অভিজ্ঞতা বিনিময় করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও নেপালের পাহাড়ী এলাকা দুটি একেবারে বিভিন্ন পরিবেশ ও সমস্যা গত জায়গায় ভিন্নতা রয়েছে। তিনি একটি নেপালী সংগীতের মাধ্যমে  জলবায়ু পরিবর্তনের  ফলে ঋতু বৈচিত্র্য ও স্থানীয় বীজ বৈচিত্র্য বিলুপ্ত হচ্ছে, একসাথে ক্ষতিকর কীটনাশকের প্রভাবে প্রকৃতির আন্তঃসম্পর্ক ক্ষতিগ্রস্থ হচ্ছে তা তুলে ধরেন এবং প্রাণ প্রকৃতির সাথে কৃষকের নিবিড় সম্পর্কের কথা সংগীতের মাধ্যমে জানান।

অংশগ্রহণকারী সূর্যমুখী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী মিতা রানী, অংশগ্রহণ কারী হাসিনা, লতা,  কনিকা সহ অন্যান্যরা বলেন, ধুমঘাট এগ্রোইকোলজি লার্নিং সেন্টার থেকে আমরা বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, বীজ সংরক্ষণ, প্রানী সম্পদ পালন,  প্লাস্টিকের পুনঃব্যবহার, ভার্মি কম্পোস্ট ও অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে জানতে পারি ।

কর্মশালায়  নেপালের পারমাকালচার থেকে আগত  এগ্রোইকোলজি ও জলবায়ু পরিবর্তন নিয়ে কর্মরত ৭ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

ছবি- শ্যামনগরে জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ 


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ৯ মিনিট আগে