সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ইসলামপুরে আসন স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খানের মনোনয়নপত্র সংগ্রহ

জামালপুর-২ ইসলামপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁর নাম অর্ণব ওয়ারেস খান।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তিনি ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকা ইউএনও মো. নাজমুল হুসাইন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, অর্ণব ওয়ারেস খানের বাবার নাম খায়রুল আহসান খান এবং মাতার নাম নাসরিন বানু। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগরের ৩২ চামেলীবাগের ৪০৩ নম্বর ফ্লাটের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, অর্ণব ওয়ারেস খানের পৈত্রিক বাড়ি ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নের কুলকান্দী গ্রামে। বাল্যকাল থেকেি রাজধানী ঢাকায় বসবাস করার কারণে এলাকায় তিনি খুব একটা পরিচিত নন।

মনোনয়নপত্র সংগ্রহকারী অর্ণব ওয়ারেস খান আজকের পত্রিকাকে বলেন, '৭১ হারবে না, ২৪-এর গণআকাঙ্ক্ষা ধারণ করে ৭১ আবার গর্জে উঠবে' এই স্লোগানকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। যথা সময়ে মনোনয়নপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করব। আমাদের বিজয় হবেই।'

সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকা ইউএনও মো. নাজমুল হুসাইন বলেন, 'অর্ণব ওয়ারেস খান নামে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দিতে হবে। সেইসঙ্গে প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে।'

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী বলেন, 'এখন পর্যন্ত একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি। নির্বাচনী কার্যক্রম নিরবিচ্ছন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। এসময় মনোনয়নপত্র সংগ্রহসহ নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে।'

আরও খবর