তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

হাসপাতালে হোসেন আহমদকে দেখতে গেলেন নাজমুল মোস্তফা আমিন।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের  ৭নং ওয়ার্ডের বাসিন্দা অসুস্থ বিএনপি এর নিবেদিত প্রাণ হোসেন আহমদকে মেট্রোপলিটন  হাসপাতালে দেখতে গেলেন চট্টগ্রাম ১৫ ( সাতকানিয়া- লোহাগাড়া)  আসনে বি এন পি এর প্রার্থী জননেতা নাজমুল মোস্তফা আমিন। বুধবার ১৭ ডিসেম্বর  তিনি মেট্রোপলিটন হাসপাতালে উপস্থিত হয়ে হোসেন আহমদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। 

এ সময় নাজমুল মোস্তফা আমিন বলেন, হোসেন আহমদ বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বি এন পি এর একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী। তাঁর অসুস্থতার খবরে আমরা সবাই উদ্বিগ্ন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের পাশে দাঁড়াতে পারেন—এই কামনাই করি।


হাসপাতালে উপস্থিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।


উল্লেখ্য, সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হোসেন আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়। হোসেন আহমদ এর ছোট ভাই মোহাম্মদ ফরিদ আহমদ এর সাথে কথা বলে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় দরবেশ হাট বাজারে  হঠাৎ করে তার বুকে ব্যাথা উঠে। একজন প্রতিবেশী তার পরিবারকে বিষয়টি অবহিত করলে তারা স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে প্রেরণ করা হয়।  সেখানে তাকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই তার হার্টে রিং বসানো হয়।  আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে। ছাড়পত্র পেলে সে বাড়ী ফিরবেন বলে তার ভাই  ফরিদ আহমদ জানান। তার এলাকার লোকজন জানান, হোসেন আহমদ একজন অত্যান্ত সাদাসিধা মনের মানুষ, সবার সাথে হাসিমুখে কথা বলা তার স্বভাব।  সবাই তার সুস্থতা কামনা করেন।


আরও খবর