ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ (সদর-রাজনগর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খেলাফত মজলিস মনোনীত ও ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল।
মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর কাছ থেকে বৃহস্পতিবার দুপুরে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস শহর শাখার সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ, জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক খিজির মোহাম্মদ জুলফিকার।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, আমার অফিস থেকে আজ দুপুরে খেলাফত মজলিসের একজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ ঘন্টা ২১ মিনিট আগে
৮ ঘন্টা ৫০ মিনিট আগে