যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

জয়পুরহাটে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১২টায় গোপিনাথপুর ইউনিয়নের কাশিরা বাজার থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত সুজন হোসেন আক্কেলপুর উপজেলার কাশিরা কুমিরপুর গ্রামের ওসমানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে একই উপজেলার পাইকর ডারিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে টাকা চুরির অভিযোগে সুজনকে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেয়। পরে সেখান থেকে ইউপি সদস্য গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সুজনকে কাশিরা বাজারের হাট অফিসে রাতভর আটকে রাখেন। সকালে সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেওয়া হয়। এদিকে ঘটনার পর থেকে ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, এ বিষয়ে জোর তদন্ত চলছে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। 

Tag
আরও খবর