নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক ‎সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে: বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

জামালপুর-২ আসন : বিএনপি ২, জামায়াত ১, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জামালপুর-২ ইসলামপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত চারজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত চারজন সম্ভাব্য প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে হলো বিএনপির দুইজন, জামায়াতে ইসলামীর একজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী এবং  স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান। 

ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, 'ইতিমধ্যে বিএনপির দুইজন, জামায়াতে ইসলামীর একজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করাসহ জমা দিতে হবে। সেইসঙ্গে জামানত হিসেবে প্রার্থীকে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।'

তিনি আরও বলেন, 'নির্বাচনী কার্যক্রম নিরবিচ্ছন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। এসময় মনোনয়নপত্র সংগ্রহসহ নির্বাচনী কার্যক্রম করা যাবে।'


আরও খবর