কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

নাটোর–১ আসনে বিএনপির প্রার্থী পুতুলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। তিনি লালপুর–বাগাতিপাড়া আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মা। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন এবং সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান। এছাড়াও ঈশ্বরদী ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু। বিলমাড়ীয়া ইউনিয়নে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু। গোপালপুর পৌরসভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোল্লা। মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন জানান, এ পর্যন্ত লালপুর উপজেলা থেকে একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এছাড়া যারা মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছেন, তাদের সবাইকে নির্বাচনী আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
Tag
আরও খবর