কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

আক্কেলপুরে ইটের দেয়াল ভেঙে তিন ষাঁড় গরু চুরি

জয়পুরহাটের আক্কেলপুরে এক দিনমজুরের বাড়ির দেয়াল ভেঙ্গে বাড়ির উঠানে রাখা মোটরসাইকেল বিকল করে গোয়ালঘর থেকে তিনটি ষাঁড় গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সোমবার দিবাগত রাতে (২৩ ডিসেম্বর) উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের মাঠপাড়া এলাকায় ঘটে। ক্ষতিগ্রস্ত দিনমজুর ফেরদৌস ইসলাম (৩৫) ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। চুরি যাওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। জানা গেছে, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে ঘরের দরজা বাহির থেকে বন্ধ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন ফেরদৌস ইসলামের মা আসমা বেগম। তার চিৎকার শুনে ফেরদৌস ঘুম থেকে উঠে দরজা খুলে দেন। পরে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান, ভেতরে বাঁধা তিনটি গরু নেই এবং গোয়ালঘরের দেয়ালের ইট ভাঙা অবস্থায় রয়েছে। এ সময় বাড়ির উঠানে রাখা একটি মোটরসাইকেলের তেল বের করে নিয়ে তার ছিঁড়ে বিকল করে রাখা হয়েছে । ধারণা করা হচ্ছে, যাতে করে চোরেরা সহজে পালিয়ে যেতে পারে সেজন্যই মোটরসাইকেলটি নষ্ট করা হয়। ফেরদৌস ইসলাম বলেন, অনেক কষ্ট করে ঈদে গরুগুলো বিক্রির জন্য লালন পালন করছিলাম। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। থানায় লিখিত অভিযোগ করার জন্য যাচ্ছি। স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে লোকজন থাকা সত্ত্বেও এলাকায় নানা চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে। তারা এ বিষয়ে প্রশাসনের জোরালো নজরদারি ও দ্রুত চোরচক্র শনাক্তের দাবি জানান। এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে