চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লালপুরে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে বাঘা গ্রেফতার

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম বাঘাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইছার উদ্দিন মন্ডলের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান। জানা যায়, সন্ত্রাসবিরোধী অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে বাঘাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, উপজেলার আইন শৃঙ্খলা ও জন নিরাপত্তা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। গত সাত দিনে ছয়জনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর উপজেলার কচুয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম শফি ও দুর্গাপুর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মো. শামীম মোল্লা, ১৯ ডিসেম্বর গোপালপুর (শিবপুর) ছাত্রলীগ নেতা প্রীতম খান ও কেশববাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন ও ২০ ডিসেম্বর দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেফতার করে পুলিশ।
Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৪ ঘন্টা ৫৪ মিনিট আগে