দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশাল নগরে প্রেমের বিয়েকে ‘অপহরণ’ বানাতে মামলা! প্রাপ্তবয়স্ক বিবাহিত মেয়েকে উদ্ধারের নামে নাটকীয় পুলিশি অভিযান ও পক্ষপাতিত্বের অভিযোগ

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর গোপনে বিয়ে—এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বরিশালে কথিত অপহরণ মামলা, নাটকীয় পুলিশি অভিযান ও আর্থিক লেনদেনের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তরুণীর নাম সাবিহা আফরোজ। সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন— “আমার বয়স ১৮ বছর। আমাকে জোর করে এখানে আটকে রাখা হয়েছে। আমাদের একটা মামলা চলছে, সেখানে মিথ্যা বলে নিয়ে আসা হয়েছে। কালকে কোর্টে হাজির করার কথা বলা হচ্ছে—সব মিথ্যা। আপনারা আমাকে বাঁচান। প্রেমের বিয়ের পর ‘অপহরণ’ মামলা স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, সাবিহা আফরোজ দীর্ঘদিন ধরে শেখ সাফাতুল ইসলাম (তাহসান) নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর দুজন গোপনে বিয়ে করেন। কিন্তু মেয়ের বাবা মোঃ আবদুল হাই মোল্লা (৬০) এই বিয়ে মেনে না নিয়ে ঘটনাটিকে ‘অপহরণ’ আখ্যা দিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে সাবিহার বয়স ১৭ বছর উল্লেখ করে বলা হয়, তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করা হয়েছে। অথচ মেয়ের দাবি—তিনি প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় বিয়ে করেছেন। উদ্ধারের নামে নাটকীয় অভিযান গত ২২ ডিসেম্বর (সোমবার) বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ‘উদ্ধার অভিযান’-এর নামে সাবিহা আফরোজকে আটক করে। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে নেওয়া হয়। এ সময় মেয়েটি আতঙ্কিত হয়ে সাংবাদিকদের বলেন, আজ ডাক্তার নেই, ডাক্তার আসলে পরীক্ষা হবে। আজ রাতে এখানেই থাকতে হবে। আমাকে যদি ঘুমের ইনজেকশন দিয়ে কোনো ক্ষতি করা হয়, তার দায় প্রশাসনকে নিতে হবে। ছেলে পক্ষের অভিযোগ, মেয়ের বাবা অর্থশালী হওয়ায় বরিশাল কোতোয়ালি মডেল থানার এক এসআই সাইফুল ইসলাম টাকার বিনিময়ে মেয়ে পক্ষের হয়ে পক্ষপাতিত্ব করছেন। তারা দাবি করেন, আইনগতভাবে প্রাপ্তবয়স্ক ও বিবাহিত নারীকে জোর করে আটকে রাখা সম্পূর্ণ বেআইনি। এজাহারে যাদের নাম মামলায় আসামি করা হয়েছে, শেখ সাফাতুল ইসলাম (তাহসান) (২২), মিনহাজুল আবেদীন (৪৫), একেএম তসলিম উদ্দিন (৬৯), লামিয়া (২৫) অজ্ঞাতনামা ৪/৫ জন ঘটনার তারিখ দেখানো হয়েছে ২৭ অক্টোবর ২০২৫। আইনজ্ঞদের মতে, যদি সাবিহা আফরোজ প্রাপ্তবয়স্ক হন এবং স্বেচ্ছায় বিয়ে করে থাকেন, তবে অপহরণ মামলা ও তাকে জোর করে আটক রাখার বৈধতা প্রশ্নবিদ্ধ। পাশাপাশি, পুলিশি ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগ গুরুতর তদন্তের দাবি রাখে। প্রেম, বিয়ে ও পারিবারিক বিরোধের জেরে একজন প্রাপ্তবয়স্ক নারীর স্বাধীনতা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার কতটা সুরক্ষিত—এই ঘটনায় সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বরিশালে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার এস আই সাইফুল ইসলামের সাথে আলাপ করলে, তিনি ঘটনা এড়িয়ে গিয়ে বলেন উদ্ধার বা আটক নেই। আসামিপক্ষ জামিনে আছে। আর কোন বিস্তারিত জানাননি।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৫ মিনিট আগে