বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

নাটোর-১ আসনে জটিল সমীকরণ

আবু তালেব, লালপুর (নাটোর)প্রতিনিধি : নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে নির্বাচনী রাজনীতি ক্রমেই জটিল ও উত্তপ্ত রূপ নিচ্ছে। ২৪শে ডিসেম্বর বুধবার বিএনপির কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপরীতে মনোনয়ন ফরম তুলেছেন তারই আপন ভাই ডাঃ ইয়াসিন আরশাদ রাজন। একই সঙ্গে মনোনয়ন দৌড়ে যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু। ফলে এই আসনে বিএনপির ভেতরে সৃষ্টি হয়েছে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ও বিভক্তির আশঙ্কা। দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন ফরম সংগ্রহের শুরু থেকেই একের পর এক প্রার্থীর আগমনে বিএনপির তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই পরিবারের সদস্যের প্রার্থিতা যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী নেতা এডভোকেট তাইফুল ইসলাম টিপুর মনোনয়ন সংগ্রহে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ মনে করছেন, একাধিক প্রার্থীর কারণে দলীয় ঐক্যে চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এতে করে নির্বাচনী মাঠে বিএনপির ভোটব্যাংক বিভক্ত হওয়ার আশঙ্কাও করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অন্যদিকে, এই জটিল রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ একক প্রার্থী হিসেবে মাঠে থাকায় তিনি তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন। দলীয় ঐক্য, সুসংগঠিত কর্মীবাহিনী ও ধারাবাহিক মাঠপর্যায়ের তৎপরতার কারণে তাকে এই আসনে সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে দেখছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ প্রতিযোগিতা যত দীর্ঘ হবে, ততই এর সুবিধা নিতে পারে প্রতিদ্বন্দ্বী শিবির। বিশেষ করে একক প্রার্থী ও সুসংগঠিত প্রচারণা যেকোনো নির্বাচনে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে—যা জামায়াতের ক্ষেত্রে স্পষ্টভাবে দৃশ্যমান। এখন সকলের দৃষ্টি বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। তবে মাঠের বাস্তবতা ও রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করলে নাটোর-১ আসনে নির্বাচন যত এগোবে, লড়াই ততই একপাক্ষিক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
Tag
আরও খবর