সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের পুনর্মিলনী

‘সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বে জাগ্রত’ এই শ্লোগানে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-৯৭ ব্যাচের তৃতীয় পুণর্মিলনী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী এসএসসি-৯৭ ব্যাচের পুণর্মিলনী উদযাপন পর্ষদের আয়োজনে আরশিনগর ফিউচার পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার ৪০ টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। বিশেষ আয়োজন হিসেবে বেলুন ফোটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, র‌্যাফেল ড্র ও সৌজন্যে পুরস্কারের আয়োজন করা হয়।

‘যেথায় থাকুক যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে’- এই শ্লোগানে তৃতীয় বারের মতো আয়োজিত পুণর্মিলনী ২০২৫ উদযাপন পরিষদের আয়োজকরা জানান, এ দিনটিকে পালন করতে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু ও তাদের পারিবারিক উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করেছে। কর্মব্যস্ততার কারণে সবাই বিভিন্ন জায়গায় থাকে, আজকের এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাই এক হতে পেরে খুব ভালো লাগছে।
তারা আরো জানান, এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বন্ধুত্বের এই প্ল্যাটফর্মের ফলে অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। বন্ধুত্বের বন্ধন অটুট রাখা এবং সুখে-দুঃখে বন্ধুদের পাশে দাঁড়ানোর এক অসামান্য উদ্যোগ এসএসসি-৯৭ ব্যাচ।   

দিনব্যাপী এই আয়োজনের সঞ্চালনা করেন সমন্বয়কারী মুহাম্মদ দিদারুল আলম, মঞ্জুরুল হক মঞ্জু ও সালা উদ্দিন সোহেল। এছাড়া সমন্বয়কারী হিসেবে ছিলেন শরফুদ্দীন, কবির হোসেন, সাইদুল হক সুমন, মাহিন চৌধুরী, কিশোর চক্রবর্তী, আবু সাঈদ মাহমুদ রনি, ওমর ফারুক, শাহাদাত হোসেন সবুজ, জসিম উদ্দিন, শাখাওয়াত হোসেন শামীম, মোফাজ্জল হোসেন রাজিব, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম সোহেল, নজরুল হোসেন, এডভোকেট আবদুল মতিন।

বিভিন্ন জায়গায় অবস্থানরত ৬ শতাধিক সাবেক শিক্ষার্থী এ পুণর্মিলনীতে অংশগ্রহণ করেছেন। জীবন ও জীবিকার তাগিদে এবং পেশাগত কারণে দূরত্ব থাকলেও এদিন অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হয়েছেন বন্ধুরা। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খেলাধূলা, বিজয়ের মাসে বীর শহীদদের স্মরণ, প্রয়াত বন্ধু, শিক্ষাগুরুদের সম্মানার্থে শোক এবং ১ মিনিট নীরবতা পালন, কেক কাটা এবং স্কুল বন্ধুদের কেক এ ফটোসেশন, স্কুল প্রতিনিধি কিংবা স্কুুল মনোনীত বন্ধুদের অনুভূতি প্রকাশ, র‌্যাফেল ড্র, শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর।

Tag
আরও খবর