দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে যীশু নাম আশ্রমে বড়দিন পালিত

শ্যামনগরে যীশু নাম আশ্রমে বড়দিন পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি যীশু নাম আশ্রমে বৃহস্পতিবার(২৫ডিসেম্বর) বড় দিন উপলক্ষে সন্ধ্যায় প্রার্থনা, মোমবাতি প্রজ্জলন, আলোচনাসভা, বাইবেল পাঠ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যীশু নাম আশ্রমের প্রধান ফাদার লুইজি পাজ্জির পরিচালনায় প্রার্থনা, বাইবেল পাঠ ও আলোচনাসভা করা হয়।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওহাব, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, শ্রীফলকাটি প্রস্তাবিত আশরাফ ইব্রাহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি গ.ম আব্দুস সালাম আযাদ, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দিপংকর বিশ্বাস, রাম প্রসাদ মুন্ডা প্রমুখ।

দিবসটি উপলক্ষে যীশু নাম আশ্রমটি বর্ণিল সাজে সজ্জিত করা হয়। 

এছাড়া বড়দিন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যীশু নাম আশ্রমের ১০ জন শিশুর মধ্যে বুধবার সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।

ছবি- শ্যামনগর যীশু নাম আশ্রমে বড়দিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।




Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ৯ মিনিট আগে