ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

শ্রীমঙ্গলে ‘ফুটসাল ইনডোর স্টেডিয়াম’ এর যাত্রা শুরু



খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, মানসিক বিকাশেও ভূমিকা রাখে :  তানভীর আহমেদ তরফদার


দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক-এর পরিচালক ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব, সাবেক কূটনীতিক তানভীর আহমেদ তরফদার বলেছেন, ‘খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরণের উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় ‘ফুটসাল ইনডোর স্টেডিয়াম’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর বাগান বাড়ি রেস্টুরেন্টের পাশে প্রথমবারের মতো যাত্রা শুরু করল আধুনিক সুবিধা সম্পন্ন ‘ফুটসাল ইনডোর স্টেডিয়াম’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুপুরে শহরতলীর উত্তরসুর বাগান বাড়ি রেস্টুরেন্টের পাশে আনুষ্ঠানিকভাবে ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক-এর পরিচালক ও সাবেক কূটনীতিক তানভীর আহমেদ তরফদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহরের দ্যা নিউ লাইফ হসপিটাল ও হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মোঃ নাজেম আল কোরেশী রাফাত। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক মো. সাইফুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, সাবেক ফুটবলার আলতাফ হোসেন মুর্শেদ, রেফারি অ্যাসোসিয়েশনের মো. আবুল কাশেমসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ফুটবলাররা।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার শমিত সোমের পরিবার, ফুটবলার মনি, মিজান, সালেহ, সাজিম, অলক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী আব্দুল কুদ্দুস নিজামী।

সভাপতির বক্তব্যে ডা. মোঃ নাজেম আল কোরেশী রাফাত বলেন, মূলত তরুণ ও যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফুটসাল ইনডোর স্টেডিয়াম শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকার তরুণদের জন্য খেলাধুলার একটি নিরাপদ ও প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag
আরও খবর