বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-12-2025 10:36:18 pm

দেশে আজ তাপমাত্রা বাড়ায় শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আগের দিন দেশের সাত জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রোববারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী সোমবার রাত বা পরদিন মঙ্গলবার সকাল থেকে আবার তাপমাত্রা কমতে পারে। এ সময় দেশের কিছু অঞ্চলে ফিরে আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহও। 


আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘২৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা একই থাকতে পারে বা কিছুটা বাড়তে পারে। ৩০ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন দেশের কোনো কোনো অঞ্চলে আবার দু-এক দিনের জন্য মৃদু শৈত্যপ্রবাহও ফিরে আসতে পারে।

 

ওমর ফারুক জানান, আগামী মাসে, অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে দেশে কুয়াশার পরিমাণ কমতে পারে। তখন সামগ্রিকভাবে দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা বাড়তে পারে। তবে দেশের উত্তরে তাপমাত্রা তুলনামূলক কম ও শীতের অনুভূতি বেশি থাকতে পারে তখনো। 


এদিকে গতকাল দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা বাড়ায় শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে।


শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখনো চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরেই ছিল। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেশের কোনো অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে তখন সে অবস্থাকে শৈত্যপ্রবাহ বলা হয়।


তবে এ রকম তাপমাত্রা যদি কয়েকটি অঞ্চলে টানা দুই-তিন দিন থাকে তখন আবহাওয়া অধিদপ্তর সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করে। ফলে যশোরে শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও তাকে শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া অধিদপ্তর। 


এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগামীকাল রোববার। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

আরও খবর