দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-12-2025 12:58:39 pm

গত কয়েক দিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে দেশর উত্তরাঞ্চলে শীতের দাপটে জনজীবনে বিপর্যস্ত নেমে এসেছে। এমন পরিস্থিতির মধ্যেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে তিন দিন দেশে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 


আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নেমে এসেছে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যশোরে চলতি মৌসুমে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। চুয়াডাঙ্গায় শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়, দিনাজপুর ও তেঁতুলিয়ায়ও পারদ ১০ ডিগ্রির নিচে নামায় শীতের প্রকোপ স্পষ্ট হয়ে উঠেছে।


ঘন কুয়াশায় ভোর থেকেই আচ্ছন্ন থাকছে সড়ক-মহাসড়ক ও ফসলের মাঠ। অনেক এলাকায় দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা কাটছে না, ফলে শীতের অনুভূতি বাড়ছে আরো বেশি। যানবাহন চলাচলে হেডলাইট ব্যবহার করতে হচ্ছে, নৌপথেও সৃষ্টি হচ্ছে বিঘ্ন। কুয়াশার কারণে সন্ধ্যার পর পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বারবার বন্ধ হয়ে যাচ্ছে।


উত্তরের জেলাগুলোতে দুর্ভোগ সবচেয়ে বেশি। টানা কয়েক দিনের শীত ও হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল ও নিম্ন আয়ের পরিবারগুলো। শিশু ও বয়স্কদের ভোগান্তি বাড়ছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। পঞ্চগড়ে হিমালয়ঘেঁষা হিমেল বাতাসে দিন ও রাতের পার্থক্য মিলছে না—দিনেও স্বস্তি নেই, রাত নামলেই শীতের তীব্রতা আরো বেড়ে যাচ্ছে।


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশের তাপমাত্রা আরও কমতে পারে। এ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। 


সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্যত্রও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা থাকবে নিম্নমুখী।


রাজধানীতেও শীতের দাপট স্পষ্ট। ঢাকায় শুক্রবার সকালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৫ শতাংশ। হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশা মিলিয়ে নগরজীবনে শীতের চাপ বেড়েছে। সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় খোলা আকাশের নিচে থাকা মানুষদের শীতে জবুথবু অবস্থায় দেখা গেছে। একই সঙ্গে শীতের পোশাকের দোকান ও ফুটপাতের বাজারে বেড়েছে ক্রেতার ভিড়।


আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে গেলে শীতের অনুভূতি বাড়ে। বর্তমানে রংপুর, দিনাজপুর ও তেঁতুলিয়ায় এ পার্থক্য ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় সেখানে শীতের তীব্রতা বেশি। তার মতে, ২৯ ডিসেম্বর থেকে আবারও শীতের দাপট বাড়তে পারে এবং তখন টানা দুই থেকে তিন দিন তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


আবহাওয়াবিদদের সতর্কতা—আগামী কয়েক দিন কুয়াশা ও শীত মিলিয়ে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ২৪ মিনিট আগে