উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)" মনোনয়নপত্র দাখিল করেছেন মো. শরীফুল আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৭ কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসিন খন্দকার এর কার্যালয়ে গিয়ে তার হাতে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন শরীফুল আলম।

এসময় তার সাথে ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত,  সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম।

মনোনয়নপত্র দাখিল শেষে মো. শরীফুল আলম বলেন, “এই আসনে জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অনেক পুরনো। উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমি আশা করি, নির্বাচন কমিশন সকল প্রার্থীকে সমান সুযোগ দেবেন এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে।”

তিনি আরও বলেন, এলাকার নদীভাঙন, বেকারত্ব, কৃষি সংকটসহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত সমস্যা সমাধানে তিনি একটি পরিকল্পিত উন্নয়ন রোডম্যাপ নিয়ে কাজ করতে চান। তিনি স্থানীয় জনগণকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের প্রত্যাশা করেন।

এর আগে তিনি পৌর এলাকার বেতিয়ারকান্দি মহল্লায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। উক্ত দোয়া মাহফিলে দেশে ও জাতির অগ্রগতি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এবং গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে তিনি তার পিতা আলম গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সিদ্দিক মিয়ার কবর জিয়াত করেন।

মনোনয়ন দাখিল উপলক্ষে কুলিয়ারচর ও ভৈরব অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদেরও প্রস্তুতি ও জনসংযোগ কর্মসূচি জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানান। নির্বাচনকে কেন্দ্র করে দুই উপজেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং ভোটাররা আগামী নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে আগ্রহ প্রকাশ করছেন।

আরও খবর