তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ইসমাত আরা সাদেক-এর ৩য় মৃত্যু বার্ষিক আজ


যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর ৩য় মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে কেশবপুরে পালিত হবে তাঁর ৩য় মৃত্যু বার্ষিক। তার স্বামী প্রয়াত সাবেক সফল শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক।

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে(২১ জানুয়ারি)২০২০ সালে মৃত্যু বরণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছিলেন। এবং তার মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন। শোক বার্তায় স্পিকার বলেছিলেন, তার মৃত্যুতে জাতি এক সমাজসেবক রাজনীতিবিদকে হারালো। দেশের জন্য তার অনবদ্য অবদান তাকে স্মরণীয় করে রাখবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগসহ সহোযোগী সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন। তার মৃত্যুর পর এ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নির্বাচিত হন। সেই থেকে কেশবপুরে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর মৃত্যু বার্ষিক উদযাপন হতে দেখা যায়নি। এবার তার স্বরণে কেশবপুর থেকে নব নির্বাচিত হয়ে যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজ তাঁর ৩য় মৃত্যু বার্ষিক উপলক্ষে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন। কেশবপুর শহরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে আজ শনিবার ওই মৃত্যু বার্ষিক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আরও খবর



6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১১ ঘন্টা ৩৮ মিনিট আগে