নাগেশ্বরী থানায় “পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় নাগেশ্বরী থানার আয়োজনে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সার্কেল অফিসার মুনতাসির, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম।
রাজনৈতিক দলগুলো থেকেও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল মান্নানসহ ইসলামী আন্দোলন ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শ্রমিক ও সাধারণ জনগণও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করার সুযোগ পান। বক্তারা আশাবাদ প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ ঘন্টা ২ মিনিট আগে
১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬ ঘন্টা ২০ মিনিট আগে