ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৮ ডিসেম্বর)বিকাল ৩ ঘঠিকায় রাজঘাট মাঠে এ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

রাজঘাট ইউনিয়ন বিএনপি'র নেতা মো: হাসানুল হক দুলাের সভাপতিত্বে ও রাজঘাট ইউনিয়ন বিএনপি'র নেতা সুমন তাতীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন,যুবদল নেতা আজির উদ্দিন,যুবদল নেতা ও সাংবাদিক রুবেল আহমেদ,রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কানাই লাল গোয়ালা, মনোরঞ্জন গোয়াল, হেলাল উদ্দিন,রুবেল আহমেদ, রাজকুমার শীলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় সুরমা চা বাগানের বিশ্বনাথ তাতির টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা লাভ করে। অপরদিকে,একই বাগানের লতিফ মেম্বারের টিম রানার্সআপ হয়ে ২৫ হাজার টাকা পুরস্কার অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সমাপনী পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন প্রায় পাঁচ হাজারেরও বেশি দর্শক।


Tag
আরও খবর