দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশালে ঘনকুয়াশায় ঢাকাসহ অভ্যন্তীণ সব রুঢে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

বরিশালে ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা নৌ-রুটেসহ অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। এদিকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বরিশাল বিআইডব্লিউটিএ’র মো. আসাদুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে এসেছে। এ কারণে নৌ-পথে একের পর এক দুর্ঘটনা ঘটছে। তাই নৌ-যান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে নদীবন্দরে নোঙর করা লঞ্চে অবস্থানরত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. সোলায়মান বলেন, রোববার বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশে চারটি এবং ঢাকা নদী বন্দর থেকে চারটি লঞ্চ বরিশাল ছেড়ে আসার কথা ছিল।তিনি বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথে রাতের দৃষ্টিসীমা কমে যাচ্ছে। এ কারণে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তাই নৌ অধ্যাদেশ অনুযায়ী ঘন কুয়াশার প্রেক্ষিতে যাত্রীদের যানমাল এবং নৌযানের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে রোববার সন্ধ্যা ৬টা থেকে বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।এদিকে ঘন কুয়াশার কারণে রোববার সকাল থেকে বরিশালের কোথাও সূর্যের দেখা মেলেনি। সড়ক এবং হাটবাজারে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম ছিল। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজার্ভার মো. আনিসুর রহমান। তিনি জানান, রোববার সকাল ৯টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক এবং বরিশাল-ঢাকা নৌরুটে রোববার রাত ১১টার পর থেকে সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত কোনো কোনো স্থানে দৃষ্টিসীমা ১০০ থেকে ৫০ মিটার পর্যন্ত কমে আসতে পারে
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪ মিনিট আগে