গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

যশোরে বাবার ইঞ্জিন ভ্যানে খেলতে গিয়ে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে এক মর্মান্তিক দুর্ঘটনায় রুহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাবার রেখে যাওয়া ইঞ্জিনচালিত ভ্যানে খেলার সময় অসাবধানতাবশত ভ্যানটি চালু হয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুহান ওই ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ২৮ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টার দিকে রবিউল ইসলাম বাজার থেকে নিজের ইঞ্জিনচালিত ভ্যানটি নিয়ে বাড়িতে ফেরেন। তিনি ভ্যানটির চাবি ইগনিশনে রেখে পাশের একটি দোকানে যান। এ সময় বাড়ির সামনে খেলতে খেলতে রুহান হঠাৎ ভ্যানের ওপর উঠে পড়ে এবং ভ্যানটির হ্যান্ডেলে হাত দেয়।হ্যান্ডেলে হাত লাগার সাথে সাথেই ভ্যানটি নিয়ন্ত্রণহীনভাবে সজোরে সামনে এগিয়ে যায় এবং রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে রুহান ভ্যানের নিচে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রুহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দীর্ঘ লড়াই শেষে ২৯ ডিসেম্বর (রবিবার) ভোর আনুমানিক ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বর্তমানে শিশুটির মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।এদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা রবিউল ইসলাম ও মা। শিশুটির এমন অকাল মৃত্যুতে খোলাডাঙ্গা গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং যান্ত্রিক যানবাহন রাখার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।


আরও খবর