ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী- ভুরুঙ্গামারী) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বিএনপি’র সাইফুর রহমান রানা, ইসলামি আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি, গণ অধিকার পরিষদ থেকে বিন ইয়ামিন মোল্লা, জাতীয় পার্টি’র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও জাকের পার্টির আব্দুল হাই মাস্টার।
ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এবং আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১১ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১১ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ ঘন্টা ১ মিনিট আগে
১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬ ঘন্টা ২০ মিনিট আগে