তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

মনোনয়ন ফরম জমা দিলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও নাজমুল মোস্তফা আমিন।

 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

 চট্টগ্রাম ১৫ ( সাতকানিয়া- লোহাগাড়া)  আসনে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পৃথকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বি এন পি এর মনোনীত প্রার্থী জনাব নাজমুল মোস্তফা আমিন ও জামায়েত  ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

জানা গেছে, ২৯ ডিসেম্বর সোমবার  নাজমুল মোস্তফা আমিন জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল মিঞার বরাবরে তার মনোনয়ন ফরম জমা প্রদান করেন। অপরদিকে একই দিনে আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন ফরম জমা দেন।


মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তাদের সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার ও গণতন্ত্রের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।


নেতৃবৃন্দ জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তারা নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়েছেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।


মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সাধারণ ভোটারদের মধ্যেও এ নিয়ে আলোচনা ও কৌতূহল দেখা গেছে।


উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।




আরও খবর