বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার -০৩।

লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার -০৩। লাখাই উপজেলার পূর্ব মোড়াকরি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার জেরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৩ জন দাঙ্গাবাজকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকসহ পুলিশের একটি দল অংশ নেয়। পুলিশ জানায়, গত রোববার (২৮ ডিসেম্বর) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব মোড়াকরি গ্রামে আফজাল মিয়া ও মহরম আলী মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে উভয় পক্ষের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আফজাল মিয়ার পক্ষ থেকে মো. হেলাল মিয়া (৩০) ও আক্তার আলী (৪৫) এবং মহরম আলী মেম্বারের পক্ষ থেকে তিতু মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়। এছাড়া তল্লাশিকালে মারামারিতে ব্যবহৃত ১০টি ফিকল, ১১০টি বাঁশের চুকানো লাঠি, ৪টি লোহার কোচা, ৬টি লোহার শাবল এবং ৪টি দা উদ্ধার করা হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag
আরও খবর