দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে অজ্ঞাত মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করল সিডিও

শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির দাফন সম্পন্ন করল সিডিও

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অজ্ঞাত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করল সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।

শ্যামনগর সিডিওর পরিচালক গাজী আল ইমরান জানান, গত তিন দিন আগে কে বা কাহারা এক অসুস্থ ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে চলে যায়। অসুস্থ ব্যক্তিটির বয়স অনুমান ৫০ বৎসর। মঙ্গলবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তিটি মারা গেলে তার লাশ দাফনের জন্য পরিবারের বা  কোন ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শ্যামনগর সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ বুধবার(৩১ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের চন্ডিপুর হাম্মাদিয়া মাদ্রাসার  মোহতামিম মাওছুফ সিদ্দিকী জামেআ হাম্মাদিয়ার সহায়তায় লাশটির দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।

জানা যায় অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় খুঁজে পেতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান পিআইবির মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট নিলেও আইডিকার্ড বা তার পরিচয় খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলামের পরামর্শক্রমে সিডিও ইয়ুথ টিমের সদস্যদের সর্বাত্মক সহযোগিতায় লাশটির দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন  আজ পর্যন্ত  করোনা কালীন ১১জন এবং মানসিক ভারসাম্যহীন/অজ্ঞাত ৬জন ব্যক্তিকে সিডিও ইয়ুথ টিমের মাধ্যমে দাফন ও সৎকার করা হয়েছে। 

ছবি- শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ দাফনে সিডিওর সদস্যবৃন্দ।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ৯ মিনিট আগে