সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে উপচে পড়া ভিড়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-01-2026 05:25:48 pm

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর থেকে জিয়ার রহমান উদ্যানে (জিয়া উদ্যান) হাজার হাজার মানুষ ভিড় করেন। দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রিয় নেত্রীর জন্য দোয়া ও শ্রদ্ধা জানাতে সেখানে আসছেন।


সকাল থেকেই জিয়া উদ্যানের সামনে মানুষের ভিড় বাড়তে থাকে। তবে নিরাপত্তাজনিত কারণে বেলা ১১টা পর্যন্ত ভেতরে প্রবেশ বন্ধ রাখা হয়। এতে করে উদ্যানের প্রবেশপথের বাইরে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় আগতদের। এ সময় আশপাশের সড়কে যান চলাচলও কিছুটা সীমিত ছিল।


দুপুর ১২টার দিকে উদ্যানের প্রধান ফটক খুলে দেয়া হয়। এরপরই মানুষের স্রোত ভেতরে ঢুকতে শুরু করে। সারিবদ্ধভাবে সবাই খালেদা জিয়ার কবরের দিকে এগিয়ে যান। কেউ হাতে ফুল নিয়ে এসেছেন, আবার কেউ নীরবে দাঁড়িয়ে মোনাজাত করছেন। পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


জিয়া উদ্যানে আসা মানুষের মধ্যে শুধু রাজধানীর বাসিন্দারাই নন, ঢাকার বাইরের জেলার মানুষও ছিলেন উল্লেখযোগ্য সংখ্যায়। মুন্সিগঞ্জ থেকে আসা একজন বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবু খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কবরের মাটি ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা থেকেই এসেছেন। পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামও কবর জিয়ারত করে দোয়া করেন।


সরেজমিনে দেখা যায়, সকাল ১১টা পর্যন্ত জিয়া উদ্যানের ভেতরে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। ওই সময় উদ্যানসংলগ্ন সড়কেও যান চলাচল সীমিত রাখা হয়। সেখানে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য জানান, কড়া নির্দেশনার কারণে নির্ধারিত সময়ের আগে কাউকে ঢুকতে দেয়া হয়নি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচল চালু করা হয়।


দুপুরের পর প্রবেশের সুযোগ মিলতেই উদ্যানে মানুষের উপস্থিতি বাড়ে। আগতদের মধ্যে নারীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। সবাই শান্ত ও সুশৃঙ্খলভাবে কবর জিয়ারত সম্পন্ন করেন।


উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরদিন বুধবার তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক মতভেদ ভুলে বিভিন্ন শ্রেণি–পেশার অসংখ্য মানুষ অংশ নেন। পরে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে