শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাণীশিমুল ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ। অভিযানের সময় শ্রীবরদী থানার এসআই মো. মজিবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১০ ঘন্টা ১১ মিনিট আগে
১০ ঘন্টা ২৪ মিনিট আগে