যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

জয়পুরহাটে মনোনয়ন যাচাই-বাছাই বৈধ ৭ বাতিল ৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়।
 
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যাচাই বাছাই শেষে এ তথ্য জানান।
 
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহমুদা মিনা, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রার্থী প্রস্তাবক - সমর্থকরা। 
 
তিনি জানান, জয়পুরহাট-১ আসনে ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী ও জয়পুরহাট-২ আসনে ৬ জনসহ দুইটি আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। 
 
শনিবার যাচাই বাছাই শেষে জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ,বাসদের মো.ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) তৌফিকা দেওয়ানের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।
 
এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা, জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ও এবি পার্টির সুলতান মো. সামসুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়।
 

এছাড়া জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় এবং কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, আমিনুল ইসলাম ও এবি পার্টির এস এ জাহিদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
Tag
আরও খবর