তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

চট্টগ্রাম- ১৫ ( সাতকানিয়া- লোহাগাড়া) আসনে বি এন পি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ।

চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) জাতীয় সংসদ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ বলে গ্রহণ করা হয়।


বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—

বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী।


রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, উভয় প্রার্থীই মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ করেছেন। তাদের দাখিলকৃত কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি বা অসঙ্গতি পাওয়া যায়নি। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় নির্বাচন বিধিমালা অনুযায়ী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।


মনোনয়ন বৈধ ঘোষণার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা বেড়েছে। সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।


উল্লেখ্য, দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় সাতকানিয়া ও লোহাগাড়ার সাধারণ মানুষ ভোটের মাঠে প্রার্থীদের কর্মসূচি ও প্রতিশ্রুতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।




আরও খবর