তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় পাহাড় কাটছে, হুমকির মুখে প্রকৃতি।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পাহাড়ী এলাকায় দিনরাত অবৈধভাবে চলছে পাহাড় কাটার মহোৎসব। স্থানীয় ভাবে পরিচিত 'মাটি খেকো চক্র ' প্রশাসনের নজর এড়িয়ে নির্বিচারে পাহাড় কেটে মাটি বিক্রি করছে। এতে ধ্বংস হচ্ছে প্রকৃতির ভারসাম্য। ঝুঁকিতে পড়েছে জনপদ, জীববৈচিত্র্য ও কৃষিজমি। সরে জমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার  বিভিন্ন স্থানে পাহাড় কেটে ট্রাক করে  মাটি নেওয়া হচ্ছে। কিছু এলাকায় দিনের বেলায় কাজ বন্ধ রাখলেও রাতের আধারে একের পর এক ট্রাক মাটি ভর্তি করে রওয়ানা দিচ্ছে পাশের ও নির্মাণাধীন এলাকায়। স্থানীয় জনসাধারণ অভিযোগ করেছেন, কয়েকটি প্রভাবশালী মহল  এই মাটি বানিজ্য চালিয়ে যাচ্ছে। পাহাড় কেটে প্রতি ট্রাক মাটি বিক্রি হচ্ছে ১৫০০থেকে ২০০০ টাকায়।  এতে প্রতিদিন লাখ লাখ টাকার মাটি অবৈধ ভাবে কেটে বিক্রি করা হচ্ছে। পাহাড়ের পাশে বসবাসকারী এক লোক বলেন," আমাদের গ্রামের পাশে এক সময় ঘন সবুজ পাহাড় ছিল। এখন সেখানে গর্ত আর মাটি কাটার দাগ। বৃষ্টি হলে পানি নেমে আসে ঘরে। প্রতিবাদ করলে ভয় দেখায়।" এতে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। পরিবেশবাদীদের মতে, পাহাড় কাটা অব্যাহত থাকলে লোহাগাড়ার প্রাকৃতিক পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। লোহাগাড়ায় পাহাড় কাটা এটি স্থানীয় সমস্যা নয়, এটি পুরো অঞ্চলের জলবায়ু ও পরিবেশের উপর প্রভাব ফেলছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে পরবর্তী প্রজন্মের জন্য ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে।

আরও খবর