ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু ১০ জানুয়ারি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-01-2026 06:42:08 am

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট–২) এসব শুনানি অনুষ্ঠিত হবে।


রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা–২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রার্থী কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বাছাই শেষ হওয়ার পরবর্তী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন।


নোটিশে আরও বলা হয়, আবেদন করার সময় আপিল আবেদনের এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।


আপিল গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বুথ স্থাপন করেছে ইসি। সংশ্লিষ্ট অঞ্চলের প্রার্থীরা নির্ধারিত বুথে আপিল জমা দিতে পারবেন।


নোটিশ অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে। আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।


তারিখগুলো হলো ১০ জানুয়ারি: আপিল নম্বর ১-৭০, ১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১-১৪০, ১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১-২১০, ১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১-২৮০, ১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১-৩৫০, ১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১-৪২০, ১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১-৪৯০, ১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১-৫৬০ এবং ১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে অবশিষ্ট সব।


রায়ের অনুলিপি বিতরণ শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে।


এ ছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।


নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এ সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে সংস্থাটি।

আরও খবর