চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে রাস্তার ধারে অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বড় দুর্ঘটনার আশঙ্কা।

বরিশাল বি.এম. কলেজ রোড, ২০নং ওয়ার্ড ইন্দো-বাংলা ঔষধ কম্পানি সংলগ্ন ও শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে "মেসার্স মনি ফার্নিচার নামে" একটি দোকান রাস্তার পাশে বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার রেখে অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোনো ধরনের লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা নিরাপত্তা অনুমোদন ছাড়াই খোলা জায়গায় সিলিন্ডার মজুত ও বিক্রি করা হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, তাছাড়া শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কয়েক হাজার শিক্ষার্থী পড়াশুনা করছেন এবং তাদের জীবন এই গ‍্যাস সিলিন্ডার কারনে নিরাপত্তা হিনতায় ভুগছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও যানবাহন চলাচল করে। তার মাঝেই রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা গ্যাস সিলিন্ডারগুলো স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করছে। অনেকেই বলছেন, এভাবে রাখা সিলিন্ডারগুলো যেন একেকটি “চলমান বিস্ফোরক” যেগুলো যেকোনো সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এলাকাবাসীর অভিযোগ, মেসার্স মনি ফার্নিচারসহ কয়েকটি প্রতিষ্ঠান রাস্তার ধারে সিলিন্ডার রেখে বিক্রি করছে। এসব দোকানে নেই কোনো বৈধ লাইসেন্স, নেই ফায়ার সেফটি সরঞ্জাম কিংবা নিরাপদ সংরক্ষণ ব্যবস্থা। ফলে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এই গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বাংলাদেশের প্রচলিত গ্যাস সিলিন্ডার আইন ও বিধিমালা অনুযায়ী, গ্যাস সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণের জন্য অবশ্যই বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমোদন, নির্ধারিত লাইসেন্স এবং অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা থাকতে হয়। খোলা জায়গায় বা জনসমাগমপূর্ণ এলাকায় অনুমোদনহীনভাবে সিলিন্ডার মজুত ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিশেষজ্ঞদের মতে, এলপিজি গ্যাস অত্যন্ত দাহ্য ও বিস্ফোরক। সামান্য লিকেজ, অতিরিক্ত তাপ বা আগুনের সংস্পর্শে এলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যস্ত সড়কের পাশে এমন অনিরাপদভাবে সিলিন্ডার রাখা হলে তা একাধিক প্রাণহানির কারণ হতে পারে। এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সিলিন্ডার অপসারণ, লাইসেন্সহীন ব্যবসা বন্ধ এবং নিরাপদ বিক্রয় ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। অন্যথায়, যে কোনো সময় এই অবৈধ কার্যক্রম ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
আরও খবর