দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

যশোরে বাসচাপায় সাইকেল আরোহী নিহত: চালককে গণপিটুনি

যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় লোকাল বাসের চাপায় মুরাদ হোসেন (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন ঝুমঝুমপুর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামের কুবাদ আলীর ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মুরাদ হোসেন বাইসাইকেল চালিয়ে যশোর শহর থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। দাইতলা এলাকায় পাকা রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে নড়াইলগামী একটি দ্রুতগতির লোকাল বাস তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে বাসের নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে এবং চালক রায়হানকে (২৫) গণপিটুনি দেয়। রায়হান বাঘারপাড়া থানার দিয়াপাড়া গ্রামের মৃত ইউনুস গাজীর ছেলে। খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রক্তাক্ত অবস্থায় চালককে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আহত চালক রায়হান হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তিনি পুলিশের নজরদারিতে রয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হবে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।নিহত মুরাদ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর