দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

যশোরে জনসমুদ্রে পরিণত হলো খালেদা জিয়ার নাগরিক শোক সভা

যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল এক বিশাল সমাবেশে পরিণত হয়েছে। সোমবার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় পৌষের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে ঢল নামে হাজারো যশোরবাসীর।পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই সভায় যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।শোক সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। এরশাদবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তারা উল্লেখ করেন, এই টাউন হল মাঠেই তিনি রাজপথ কাঁপানো জনসভা করেছিলেন। ব্যক্তিগত শোক ও সন্তানের মায়া ত্যাগ করে দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর আপসহীন নেতৃত্বই স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিল।বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তাঁর হাত ধরেই ভঙ্গুর অর্থনীতি কাটিয়ে বাংলাদেশ ‘ইমার্জিং টাইগার’ হিসেবে বিশ্বমঞ্চে পরিচিতি পেয়েছিল। সমমর্যাদার পররাষ্ট্রনীতি এবং প্রতিবেশী দেশের আগ্রাসনের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। বক্তাদের মতে, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করতেন না, বরং অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যের রাজনীতিই ছিল তাঁর মূল দর্শন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:অধ্যাপক নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান, বিএনপি।অধ্যাপক আবু জাফর, জেলা জামায়াতের সেক্রেটারি।মুফতি আবদুল মান্নান, সিনিয়র সহসভাপতি, জেলা ইমাম পরিষদ।একরাম উদ দ্দৌলা, সভাপতি, যশোর সংবাদপত্র পরিষদ।তসলিম উর রহমান, সম্পাদক, বিপ্লবী কমিউনিস্ট লীগ।মাহবুবুর রহমান মজনু, সভাপতি, সিপিবি যশোর জেলা।দীপংকর দাস রতন, সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদ।এছাড়াও উদীচী, আইডিবি, ড্যাব এবং জুলাই বিপ্লবের যোদ্ধাসহ বিভিন্ন স্তরের পেশাজীবী নেতৃবৃন্দ বেগম জিয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত জনতা অশ্রুসিক্ত নয়নে এই নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি তাঁর প্রদর্শিত জাতীয় ঐক্যের পথ ধরে রাখতে পারে, তবেই জাতি সঠিক গন্তব্যে পৌঁছাবে।

আরও খবর