দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

জুলাই বীর সম্মাননা পেলেন নোয়াখালীর কৃতি সন্তান সাংবাদিক আবদুল হামিদ রনি

রাজধানীতে আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে সাহসিকতার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন নোয়াখালীর কৃতি সন্তান, ঢাকা মেইলের মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনি।

হামিদ রনি নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চিকিৎসক ও স্কুল শিক্ষক মোঃ ডাক্তার আবদুল বাসেত এর কনিষ্ঠ পুত্র। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিক হিসেবে সাহসী ভূমিকা পালন করায় তাকে ‘বার্তাবীর সম্মাননা’ প্রদান করা হয়।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১২০০ জন আহত, শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকের মাঝে সম্মাননা স্মারক ও চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১০২ জন সাংবাদিককে বার্তাবীর সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সফলতায় আমরা মুক্ত হয়েছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যারা নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই।

সভাপতির বক্তব্যে আগ্রাসন বিরোধী আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক আজিজ বলেন, জুলাই যোদ্ধাদের বিকল্প নেই। আগ্রাসন বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সম্মাননা পাওয়ার পর হামিদ রনি বলেন, এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি এই স্বীকৃতি জুলাই আন্দোলনের সকল শহীদ ও ত্যাগী যোদ্ধাদের উৎসর্গ করেছেন। পাশাপাশি দেশ ও জনগণের স্বার্থে সৎ ও সাহসী সাংবাদিকতা চালিয়ে যাওয়ার কথা জানান।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১৩ মিনিট আগে