চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লালপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৫ লাখ টাকা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়। এর মধ্যে এজিএস ইটভাটাকে ২ লাখ টাকা, এজিআর ইটভাটাকে ৩ লাখ টাকা, এইচএম ইটভাটাকে ২ লাখ টাকা, এজিএম ইটভাটাকে ১ লাখ টাকা, এসকেএন ইটভাটাকে ৩ লাখ টাকা, বিএমবি ইটভাটাকে ২ লাখ টাকা এবং এসআরবি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৪ ঘন্টা ৫৬ মিনিট আগে