বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

লাখাইয়ের ফরিদপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ০১, আহত ২০।

লাখাইয়ের ফরিদপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ০১, আহত ২০। লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে ৩ মেম্বার (ইউনিয়ন পরিষদ সদস্য) পক্ষ লোকজনের মধ্যে দুই গ্রুপের রক্তক্ষয়ীয় সংঘর্ষের ঘটনা ঘটেছে, এ ঘটনায় হিরাজ মিয়া (৪৫) নামে একজন নিহত সহ ২০ জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ জানুয়ারী) জুম্যা নামাজ পূর্বে উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনাঘটে। নিহত হিরাজ মিয়া ফরিদপুর গ্রামর হযরত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানান, বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের সাবেক দুই মেম্বার সাহেব আলী ও মুখলেস গংদের সাথে অষ্টগ্রাম উপজেলার বাসিন্দা বালি গ্রামে বসবাসকারী মেম্বার আলাল মিয়া, সাহাব উদ্দিন গং লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার জুম্মা নামাজ পূর্ববর্তী দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সাবেক মেম্বার সাহেব আলীর ভাই হিরাজ মিয়া নিহত হন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও বালি গ্রামের ধলাই মিয়া (৬৫) ও মকসুদপুর গ্রামের নুর ইসলামের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে। বাকী অন্যান্যা আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ সৌরভবলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু'পক্ষের সংঘর্ষের সুত্রপাত। এ বিষয়ে লাখাই থানার ওসি, মো. জাহিদুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে নিহত হিরাজ মিয়ার লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Tag
আরও খবর