শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন

কুলাউড়ায় দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার এহসান বিন মুজাহির,

মৌলভীবাজারের কুলাউড়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুটকৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের জুবেল আহমেদ ওরফে জুবলা (৩৩), একই উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৯), একই উপজেলার ৪নং জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া কোঁটাগাঁও এলাকার মোঃ নাজিম মিয়া (২৫) এবং  সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নরাই বাজার এলাকার মোঃ জাকির হোসেন (৩২)।

সোমবার (১২ জানুয়ারি) জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাগান বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় জনৈক মো. লাল মিয়া (৪২) দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র ডাকাত তার পথরোধ করে লোহার রড ও ধারালো ছুরি দেখিয়ে তাকে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৫,৬০০ টাকা সম্বলিত মানিব্যাগ এবং একটি Bajaj CT100 মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসে পালিয়ে যায়। 

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাসহ থানার একটি টিম দ্রুত ডাকাত দলের পিছু নেয় এবং কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাস আটক করে ৪ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালো মানিব্যাগসহ নগদ ১,৬১০ টাকা, একটি Bajaj CT100 মোটরসাইকেল, চারটি ধারালো ছুরি, একটি লোহার পাইপ, একটি লোহার রড, একটি প্লাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস। 


কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর এক ডাকাতকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

গ্রেফতারকৃতদের মধ্যে জুবেল আহমেদ, দেলোয়ার হোসেন ও নাজিম মিয়ার বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও চুরির একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর