ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মাদারীপুরে প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি



মাদারীপুরের সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মধ্য হাসনাবাদ গ্রামে ইতালি প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে টিনশেড ঘরের ছাদের টিন কেটে ঘরে প্রবেশ করে ডাকাত দল এ ঘটনা ঘটায়।

ভুক্তভোগীরা হলেন—ইতালি প্রবাসী আলামিন পাটোয়ারী ও ইমন পাটোয়ারী। তারা কালিকাপুর ইউনিয়নের মধ্য হাসনাবাদ গ্রামের মরহুম দওলত আলী পাটোয়ারীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় একটি ডাকাত দলের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। তবে স্থানীয়রা সতর্ক হওয়ার আগেই সংঘটিত হয় এই ডাকাতির ঘটনা।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রবাসী আলামিন পাটোয়ারীর মা সুমা আক্তার (৫০) জানান, দীর্ঘদিন ধরেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি মাদারীপুর শহরে বাসা ভাড়া নিয়ে থাকার পরিকল্পনা করেন এবং কয়েকদিন বোনের বাড়িতে অবস্থান করছিলেন। পরে বাড়ির মালামাল নেওয়ার উদ্দেশ্যে বুধবার সকালে বাড়িতে এসে ঘরের ভেতরে ঢুকে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান।

তিনি বলেন, “২৬ বছরের জমানো সংসার ডাকাতরা এক রাতে তছনছ করে নিয়ে গেছে। আমার আর কিছুই রইল না।” এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

সুমা আক্তার আরও জানান, ডাকাতরা ঘরে থাকা মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও চেকবই নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “কালিকাপুর ইউনিয়নের মধ্য হাসনাবাদ গ্রামে একজন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag
আরও খবর