১৪:ফেব্রুয়ারী লোহাগাড়া - চট্টগ্রাম রুটে ভাড়া নৈরাজ্য, যাত্রীদের ক্ষোভ। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীকে ফুলেল শুভেচছা জানান নির্বাচিত জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী মধ্যরাতে পুড়ল বাস: যশোরে বাহাদুরপুরে নাশকতার আতঙ্ক, নেপথ্যে কি রাজনীতি? রায়পুরে খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত শরিফুল আলম চৌগাছায় গতিরোধ করে যুবককে কুপিয়ে জখম: সংকটাপন্ন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর ভোট শেষে সৌহার্দ্যের 'যশোর মডেল': প্রতিদ্বন্দ্বীদের ঘরে অমিতের বন্ধুত্বের ডাক শৈলকুপাবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. আসাদুজ্জামান সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আমি আনন্দিত :- অধ্যাপক ডাক্তার কামাল উদ্দীন। চট্টগ্রাম ১৫ আসনে শান্তিপূর্ণ ভোটে দাঁড়িপাল্লা জয়যুক্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসনগুলোতে জিতলেন যারা এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কীভাবে: মির্জা আব্বাস যশোরে ভোটের পর উত্তাপ: জামায়াতের ‘হামলার’ অভিযোগ, বিএনপির অস্বীকার গণভোটে পড়েছে ৬০.২৬ শতাংশ ভোট, জিতেছে ‘হ্যাঁ’ দিনাজপুরে ৬টি আসনের ৫টিতেই ধানেরশীষর নিরঙ্কুশ বিজয়,একটিতে স্বতন্ত্র প্রার্থী বাঘায় শিবির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর ওলুটপাটের অভিযোগ যশোর-৪ ও ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ও এ্যাড. গাজী এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ শেরপুরের দুইটি আসনে ভিন্ন দলের জয়: শেরপুর-১ এ জামায়াত, শেরপুর-২ এ বিএনপি বাবার কবরে নবনির্বাচিত এমপি অনিন্দ্য ইসলাম অমিত: কারবালা কবরস্থানে নেতাকর্মীদের ঢল বিএনপি প্রার্থীকে পেছনে ফেলে ভূমিধস জয় পেলেন আনোয়ারুল ইসলাম

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণসহ স্মার্ট ক্লাসরুম ও দেয়াল পত্রিকা উদ্বোধন

জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ, দেয়াল পত্রিকা উন্মোচন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত।  প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি এখন অনিবার্য। বিদ্যালয় পর্যায় থেকেই ডিজিটাল পাঠদান নিশ্চিত করতে হবে, অন্যথায় শিক্ষার আধুনিকায়ন থেমে যাবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রতিটি প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন 
উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমরান হোসেন,
জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার, জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।
 
বক্তারা বলেন, প্রযুক্তির ব্যবহার ছাড়া প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। শিশুদের সৃজনশীলতা বিকাশ, শৃঙ্খলা রক্ষা ও বিদ্যালয়ের কার্যক্রমকে গতিশীল করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
অনুষ্ঠানের শেষাংশে গণভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক গণসচেতনতামূলক প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক ও অভিভাবকদের নাগরিক দায়িত্ব পালনে আরও সচেতন ও দায়িত্ববান হওয়ার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং  বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে।
Tag
আরও খবর